রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ খোরশেদ আলম। বাজারের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়কালে খোরশেদ আলম তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ও আন্তরিকতার কথা তুলে ধরে সবার কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি জানান, ব্যবসায়ীদের ভালোবাসা ও আস্থাই তাঁর আগামীর পথচলার মূল অনুপ্রেরণা।
নির্বাচিত হলে বগাচতর ইউনিয়ন চৌরাস্তা বাজারটিকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ‘মডেল বাজার’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। তাঁর নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার মধ্যে রয়েছে:বাজারের সার্বিক অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন,ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা,একটি সম্পূর্ণ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।
নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ব্যবসায়ীদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সবার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বাজারের উন্নয়ন ও সাধারণ ব্যবসায়ীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমি আমার দায়িত্ব পালন করব।
আসন্ন এই দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়যুক্ত হতে তিনি সকল ভোটার ও ব্যবসায়ীর মূল্যবান ভোট এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন।
















