শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ করেছে সিন্দুকছড়ি সেনা জোন।

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক খামারিদের গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী আর্মি ক্যাম্প এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
‎প্রশিক্ষণ কর্মসূচিতে বাটনাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ আবিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত কুমার সেন এবং বাটনাতলী ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রশিক্ষণে দুর্গম বাটনাতলী ইউনিয়নের বিভিন্ন প্রান্তিক খামারিরা অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে গবাদিপশু ও পাখির প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
‎
‎স্থানীয় খামারি ও সুধীজন জানান, সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ দুর্গম অঞ্চলের প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনসেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ করেছে সিন্দুকছড়ি সেনা জোন।

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে প্রান্তিক খামারিদের গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬