শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত; পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারের

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
‎
‎মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, সুশৃঙ্খল উপস্থিতি এবং টার্নআউট পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হয়। প্যারেডে সন্তোষজনক ও চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (Good Service) মার্ক প্রদান করেন পুলিশ সুপার।
‎
‎প্যারেড পরবর্তী নির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সর্বদা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রতিটি সদস্যকে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি সুশৃঙ্খল কন্টিনজেন্ট পুলিশ সুপারকে বীরত্বপূর্ণ অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেডের আনুষ্ঠানিকতা সমাপ্ত করে।
‎
‎মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা এবং কিট প্যারেড পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি সরঞ্জামাদি, অস্ত্র-শস্ত্র এবং ইউনিফর্মের সঠিক সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
‎
‎অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত; পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারের

প্রকাশিত: ০১:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬