শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
বিনাজুড়িপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপন করায় ঘুচল দীর্ঘদিনের পানির সংকট; উপকৃত হলো শতাধিক পরিবার।

লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে সৌরবিদ্যুতে সুপেয় পানির আলো, স্বস্তির নিঃশ্বাস প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার এক সময়ের অত্যন্ত দুর্গম ও অবহেলিত পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট চিরতরে দূর হলো। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের মহতী উদ্যোগে এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেখানে সফলভাবে স্থাপন করা হয়েছে সৌরশক্তি চালিত পানির ট্যাংক ও পয়েন্ট।
‎
‎দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছিলেন। বিশেষ করে শীতকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং প্রাকৃতিক ঝরনা ও ছড়া শুকিয়ে যাওয়ায় স্থানীয়দের পানি সংগ্রহ করতে চরম ভোগান্তি পোহাতে হতো। সাধারণ মানুষের এই কষ্টের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী মাত্র দুই সপ্তাহের মধ্যে এই চ্যালেঞ্জিং কাজটি বাস্তবায়ন করে।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে এই সৌরশক্তি চালিত পানির পয়েন্টটির শুভ উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ারসহ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, হেডম্যান, কারবারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সানন্দে স্বাগত জানান।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের ফলে বিনাজুড়িপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০০ থেকে ১২০টি প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার এখন খুব সহজেই নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এর ফলে এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর স্থানীয় মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
‎
‎উদ্বোধনকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সব ধরনের জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে আপসহীন। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে আমাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

বিনাজুড়িপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপন করায় ঘুচল দীর্ঘদিনের পানির সংকট; উপকৃত হলো শতাধিক পরিবার।

লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে সৌরবিদ্যুতে সুপেয় পানির আলো, স্বস্তির নিঃশ্বাস প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে

প্রকাশিত: ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬