শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
চিকিৎসা ব্যয়ে নিঃস্ব শিলছড়ির মোস্তফা মিয়া; ক্যানসারের শঙ্কায় বাড়ছে উদ্বেগ

হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায়

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার বাসিন্দা মো. মোস্তফা মিয়া (পিতা: মৃত শফি মিয়া) দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতা আর অর্থাভাবে এখন চরম মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। উন্নত চিকিৎসা ও জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন মোস্তফা মিয়া।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোস্তফা মিয়া। তাঁর লিভার সিরোসিসসহ হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যা রয়েছে। জীবন বাঁচাতে ইতিমধ্যে তাঁর হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। এর পাশাপাশি ক্যানসারের ঝুঁকির বিষয়টিও তাঁকে ও তাঁর পরিবারকে চরম দুশ্চিন্তায় ফেলেছে।
‎
‎বর্তমানে চট্টগ্রামে চিকিৎসক ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু দীর্ঘদিনের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন তিনি। হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং বসানোর পরও শারীরিক দুর্বলতা ও সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না মোস্তফা মিয়া। ভারী কাজ তো দূরের কথা, দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতেও তাঁকে চরম কষ্ট পোহাতে হচ্ছে। কর্মক্ষমতা হারিয়ে ফেলায় সংসার চালানো ও জীবিকা নির্বাহ করাও এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
‎
‎এমন সংকটময় মুহূর্তে মোস্তফা মিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া ও জীবন রক্ষায় সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, প্রবাসীসহ দেশ-বিদেশের মানবিক মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
‎
‎সংশ্লিষ্টদের মতে, সামান্য সহায়তাও তাঁর চিকিৎসার পথ সুগম করতে পারে এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। তাই সাধ্য অনুযায়ী মোস্তফা মিয়ার পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ ও বিকাশ নম্বর: 01851394002 (মোস্তফা)
‎
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

চিকিৎসা ব্যয়ে নিঃস্ব শিলছড়ির মোস্তফা মিয়া; ক্যানসারের শঙ্কায় বাড়ছে উদ্বেগ

হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায়

প্রকাশিত: ১১:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬