শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
পাচারের সময় প্রাণীটি জব্দ করে পুলিশ; সদর থানায় বন্যপ্রাণী আইনে মামলা

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

খাগড়াছড়িতে আবারো বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে এটি ‘হাঁসপা’ নামে পরিচিত। এ ঘটনায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারানখাইয়া এলাকায় পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজি থেকে বিপন্ন প্রজাতির তক্ষকটি উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
‎উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি। পাচারের উদ্দেশ্যেই প্রাণীটি বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
‎
‎খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানিয়েছে, আটককৃত দুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ১২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬