শিরোনামঃ
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২
গ্রেড-২ পদমর্যাদায় নিযুক্ত হওয়ায় খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শুভেচ্ছা; পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সঠিক তথ্য তুলে ধরতে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যাশা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন

জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘পার্বত্য নিউজ’-এর সম্পাদক মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা কমিটি।
‎
‎গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় পিসিএনপি খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ এই নিয়োগকে পার্বত্যবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।
‎
‎বার্তায় নেতৃবৃন্দ বলেন, মেহেদী হাসান পলাশ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং বাস্তব চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরছেন। সাংবাদিকতায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শিতার স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে তার এই পদায়ন অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত।
‎
‎পিসিএনপি নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই গুরুদায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সঠিক বার্তা পৌঁছে দিতে আরও জোরালো ও ইতিবাচক ভূমিকা রাখবেন।
‎
‎অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে মেহেদী হাসান পলাশের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
‎
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ১২:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬