শিরোনামঃ
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন Logo বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাড়তি দামে ৯ দোকানিকে ৮,৫০০ টাকা জরিমানা Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২
নয়াবাজার সীমান্ত এলাকায় পপুলার ফার্মাসিউটিক্যালসের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২২ বছর বয়সী চালকের।

ফটিকছড়িতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; গচ্চাবিলের যুবক সিরাজুল নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন নয়াবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার) পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।নিহত সিরাজুল উপজেলার গচ্চাবিল এলাকার চাঁদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াবাজার এলাকায় দ্রুতগামী পপুলার ঔষধ কোম্পানির একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সিরাজুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে আটকে দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, পিসিএনপির অভিনন্দন

নয়াবাজার সীমান্ত এলাকায় পপুলার ফার্মাসিউটিক্যালসের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২২ বছর বয়সী চালকের।

ফটিকছড়িতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; গচ্চাবিলের যুবক সিরাজুল নিহত

প্রকাশিত: ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬