শিরোনামঃ
Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২
মানিকছড়িতে পিসিসিপি-এর ইফতার মাহফিল সম্পন্ন : আমরা অ-উপজাতি নয়, বাঙালি হয়ে বাঁচতে চাই

সাংবিধানিক অধিকার আদায়ে পাহাড়ে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, পিসিএনপি’র

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫শে রমজান উপজেলার অভিজাত ‘হোটেল ফুড হাউজ এন্ড রেস্টুরেন্ট’-এ এই আয়োজন সম্পন্ন হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ কমিটির সভাপতি মোঃ মনির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোকতাদের হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে বর্তমানে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলো বাঙালিরা। বাঙালিদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে সুকৌশলে ‘অ-উপজাতি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমরা কোনো বিশেষ তকমা চাই না, আমরা এ দেশে বাঙালি হিসেবে সম্মানের সাথে বাঁচতে চাই। তিনি আরও বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য পাহাড়ের সকল স্তরের মানুষকে এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মানিকছড়ি উপজেলা কমিটির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহির উদ্দীন বীন সুরুজ এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং সদর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ শাকিব হাছানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও নবাগত সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানিকছড়িতে পিসিসিপি-এর ইফতার মাহফিল সম্পন্ন : আমরা অ-উপজাতি নয়, বাঙালি হয়ে বাঁচতে চাই

সাংবিধানিক অধিকার আদায়ে পাহাড়ে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, পিসিএনপি’র

প্রকাশিত: ০৪:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬