শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
বাইল্যাছড়িতে মেসার্স মদিনা ব্রিকফিল্ডের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে উপজেলা প্রশাসন

গুইমারায় অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ১ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

খাগড়াছড়ির গুইমারায় পরিবেশ আইন তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। আজ সোমবার বাইল্যাছড়ি এলাকায় এক বিশেষ অভিযানে একটি ব্রিকফিল্ডকে বড় অংকের জরিমানা করার পাশাপাশি এর সকল কার্যক্রম চিরতরে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের বৈধ অনুমোদন বা পরিবেশগত বিধি-নিষেধের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল মেসার্স মদিনা ব্রিকফিল্ড। আজ ১৬ই মার্চ, সোমবার গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইট পুড়িয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্রিকফিল্ড কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ইটভাটাটির কার্যক্রম যেন আর না চলতে পারে, সেজন্য সকল কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছেন, পাহাড়ের পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এই কঠোর বার্তার ফলে এলাকায় অবৈধ ব্যবসা বন্ধ হবে এবং পরিবেশ রক্ষা পাবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাইল্যাছড়িতে মেসার্স মদিনা ব্রিকফিল্ডের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে উপজেলা প্রশাসন

গুইমারায় অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ১ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৪:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬