শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
হালকা বৃষ্টিতে মরণফাঁদ লামকু পাড়া সড়ক; নিজ হাতে কোদাল ধরে চলাচলের পথ সুগম করলেন স্থানীয় তরুণ নেতা।

ঈদে জনদুর্ভোগ লাঘবে ভবিষ্যতে মেম্বার প্রার্থী: রামগড়ে কর্দমাক্ত সড়কে ইব্রাহিমের স্বস্তির উদ্যোগ

খাগড়াছড়ির রামগড় ১নং ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র লামকু পাড়া সড়ক। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই সড়কটিই হওয়ার কথা ছিল আনন্দযাত্রার পথ। কিন্তু গত কয়েকদিনের চলমান সংস্কার কাজ আর গতরাতের সামান্য বৃষ্টিতে সেই পথ এখন সাধারণ মানুষের জন্য রীতিমতো এক ‘মরণফাঁদ’।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে রাস্তাটি এতটাই পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়েছে যে, কোনো যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি এখন চরমে।

সাধারণ মানুষের এই চরম দুর্ভোগ দেখে আর ঘরে বসে থাকতে পারেননি স্থানীয় মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে একজন মানবিক প্রতিবেশী হিসেবে তিনি নিজ উদ্যোগে একজন কর্মী নিয়ে নেমে পড়েন সড়কে। কোনো বড় যন্ত্রপাতির অপেক্ষা না করে হাতে তুলে নেন কোদাল। রাস্তার জমে থাকা পানি ও কাদা সরাতে তাৎক্ষণিক ড্রেন তৈরির কাজ শুরু করেন তিনি।

স্থানীয়রা জানান, এই ড্রেনের মাধ্যমে পানি সরে গেলে কাদা দ্রুত শুকাবে এবং অন্তত পায়ে হেঁটে ঈদ যাতায়াত করা সম্ভব হবে। মেম্বার প্রার্থীর এমন ব্যতিক্রমী ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারা। তাদের মতে, যখন সবাই ঈদের আমেজে ব্যস্ত, তখন ইব্রাহিমের এই ঘাম ঝরানো পরিশ্রম লামকু পাড়াবাসীর মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

হালকা বৃষ্টিতে মরণফাঁদ লামকু পাড়া সড়ক; নিজ হাতে কোদাল ধরে চলাচলের পথ সুগম করলেন স্থানীয় তরুণ নেতা।

ঈদে জনদুর্ভোগ লাঘবে ভবিষ্যতে মেম্বার প্রার্থী: রামগড়ে কর্দমাক্ত সড়কে ইব্রাহিমের স্বস্তির উদ্যোগ

প্রকাশিত: ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬