শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্যে দিশেহারা সাধারণ মানুষ; প্রশাসনের নজরদারির দাবি

ভাড়া নৈরাজ্যে জিম্মি রামগড়-বারৈয়ারহাট সড়ক: দেখার কেউ নেই

খাগড়াছড়ির রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব শুরু হয়েছে। সরকারি নির্দেশনা ও নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে যাত্রীদের পকেট কাটছে একদল অসাধু চালক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।

যা হওয়ার কথা বনাম যা হচ্ছে আজ শুক্রবার সরেজমিনে রামগড় বাজার সিএনজি স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ভাড়ার তালিকায় স্পষ্ট অনিয়ম। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বর্তমান পরিস্থীতি,গন্তব্য নির্ধারিত ভাড়া আদায়কৃত ভাড়া অতিরিক্ত আদায় রামগড় – বারৈয়ারহাট | ১১০ টাকা | ১৫০ – ২০০ টাকা | ৪০ – ৯০ টাকা |

যাত্রীদের অভিযোগ, সিএনজি চালকরা সিন্ডিকেট করে এই বাড়তি ভাড়া আদায় করছে। যাত্রী করিম আক্ষেপ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ন্যায্য ভাড়ায় সিএনজি পাওয়া যায় না। বাধ্য হয়ে মাহিন্দ্র বা বাসে যেতে হচ্ছে। এভাবে প্রতিদিন বাড়তি টাকা গুনলে আমরা চলব কীভাবে,কর্তৃপক্ষ ও মালিক সমিতির বক্তব্য
বিস্ময়কর বিষয় হলো, চালকরা অতিরিক্ত ভাড়ার বিষয়টি অস্বীকার করলেও মালিক সমিতি ও প্রশাসন এর সত্যতা পেয়েছে।

লাইনম্যানের দাবি, ভাড়ার কোনো আনুষ্ঠানিক বৃদ্ধি হয়নি। প্রমাণ পেলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত ও ভাড়া মনিটরিং শুরু হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম নিজে বাজার মনিটরিং করছেন এবং নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য চালকদের কঠোর নির্দেশনা দিয়েছেন। শুধুমাত্র মৌখিক নির্দেশ নয়, লাইসেন্সবিহীন চালক ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এই নৈরাজ্য থামানো সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্যে দিশেহারা সাধারণ মানুষ; প্রশাসনের নজরদারির দাবি

ভাড়া নৈরাজ্যে জিম্মি রামগড়-বারৈয়ারহাট সড়ক: দেখার কেউ নেই

প্রকাশিত: ০২:৫২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬