শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সুজন চাকমা সভাপতি ও ইকো চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত

বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির নতুন পথচলা: ১৯ সদস্যের উপজেলা কমিটি গঠন

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করতে বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির ১৯ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার জীবতলী গ্রামে পার্টির অন্যতম সংগঠক ইকো চাকমার বাসভবনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সুজন চাকমার সভাপতিত্বে আয়োজিত এই সভায় দলের আদর্শ, লক্ষ্য এবং তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পার্টির গঠনতন্ত্রের ধারা-১৬ এর উপধারা-১ অনুযায়ী, উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির মূল নেতৃত্বে রয়েছেন: সভাপতি সুজন চাকমা, সাধারণ সম্পাদক ইকো চাকমা, শাকিব হোসেন, জলন্ত চাকমা, অন্তসী তালুকদার, রুপালী চাকমা ও গোপা চাকমা।

কমিটিতে সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন— এন্টি চাকমা, মো. তাজির ইসলাম, মিথুন চাকমা, অন্না চাকমা, মনতোষ চাকমা, দেবব্রত চাকমা, পরান্টু চাকমা, মজাগালা চাকমা, সাধন কুমার চাকমা, রিপন চাকমা, জিনা চাকমা এবং নিজাম উদ্দিন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এই কমিটির মাধ্যমে বাঘাইছড়িতে পার্টির কার্যক্রম আরও গতিশীল হবে। তারা বলেন, শ্রমজীবী মানুষের নায্য অধিকার আদায় এবং শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী তিন বছর এই কমিটি উপজেলার সকল সাংগঠনিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এই নতুন কমিটিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সুজন চাকমা সভাপতি ও ইকো চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত

বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির নতুন পথচলা: ১৯ সদস্যের উপজেলা কমিটি গঠন

প্রকাশিত: ০১:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬