শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর টিলা এলাকা থেকে গ্রেফতার

লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ফজলুল

রাঙ্গামাটির লংগদু থানা পুলিশের সাঁড়াশি অভিযানে অবশেষে ধরা পড়েছেন সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ফজলুল করিম। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কঠোর নির্দেশনা এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়জুল হাকিম খাঁন সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবস্থান নেন এবং নিখুঁত কৌশলে আসামিকে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামি মোঃ ফজলুল করিম লংগদু উপজেলার ০২ নম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা মোঃ ইউনুছ আলীর পুত্র। তিনি একটি সিআর মামলায় আদালতের রায় অনুযায়ী সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল শনিবার (০৪ এপ্রিল ২০২৬) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই—এমন কঠোর বার্তা দিচ্ছে জেলা প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বন্দর টিলা এলাকা থেকে গ্রেফতার

লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামে ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ফজলুল

প্রকাশিত: ০২:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬