শিরোনামঃ
Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ
মাদক নির্মূলে জিরো টলারেন্স শহরজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা

রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩

রাঙ্গামাটি শহরে মাদকের শিকড় উপড়ে ফেলতে ব্যাপক তৎপরতা শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় এক বিশেষ অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল, ২০২৬) রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সরাসরি নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। শহরের চিহ্নিত মাদক স্পট হিসেবে পরিচিত রিজার্ভ বাজার ও ভেদভেদী বাজার এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশের জালে ধরা পড়া ব্যক্তিরা হলেন-মিজানুর রহমান (৩০): রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোঃ আনিসুল হক ওরফে দিগন্ত (১৯): ভেদভেদী পোস্ট অফিস কলোনি এলাকার বাসিন্দা।
মোঃ আবুল কালাম (৪৩): ফিশারী ঘাট এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা এবং সেবনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা বিচারাধীন। মাদকমুক্ত রাঙ্গামাটি গড়তে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বর্তমানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু

মাদক নির্মূলে জিরো টলারেন্স শহরজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা

রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৩:১৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬