শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
খাগড়াছড়ি আসনে ‘দাঁড়িপাল্লা’র প্রার্থীর গণসংযোগ ও ইফতার আয়োন করা হয়।

রামগড়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: আগামী নির্বাচনে দোয়া চাইলেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে পাথেয় করে খাগড়াছড়ির রামগড় উপজেলায় বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সোনাইপুলস্থ তানিশা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামগড় উপজেলা আমির ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই পবিত্র মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে।” এ সময় তিনি আগামী নির্বাচনে খাগড়াছড়িবাসী তথা দুর্গম পাহাড়ের মানুষের সেবা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ছাত্র সমাজ এবং মেহনতি শ্রমিক শ্রেণির প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

খাগড়াছড়ি আসনে ‘দাঁড়িপাল্লা’র প্রার্থীর গণসংযোগ ও ইফতার আয়োন করা হয়।

রামগড়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: আগামী নির্বাচনে দোয়া চাইলেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী

প্রকাশিত: ১১:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬