শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে মানবতার হাত: অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী গ্রাম ইন্দ্রসিংপাড়া। জেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হলেও ঝিরিপথ আর খাড়া পাহাড়ের কারণে এলাকাটি আধুনিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বিদ্যুৎ নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। এই দুর্গম জনপদের দরিদ্র বাসিন্দা লিমন চাকমার স্ত্রী মনিকা চাকমা দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।

অসহায় এই পরিবারের আকুতি পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের কাছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক মানবিক সাড়া দেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। আজ ১৫ মার্চ ২০২৬, জোন সদরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অসুস্থ মনিকা চাকমার সুচিকিৎসার জন্য লিমন চাকমার হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

অনুদান প্রদানকালে জোন কমান্ডার রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। আর্থিক সহায়তা পেয়ে আবেগপ্লুত লিমন চাকমা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা তাদের মনে আস্থার প্রতিফলন ঘটিয়েছে।

পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও বিপদে পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর—এমনটাই জানানো হয়েছে জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

দুর্গম পাহাড়ে মানবতার হাত: অসুস্থ গৃহিণীর চিকিৎসায় পাশে লক্ষ্মীছড়ি জোন

প্রকাশিত: ১১:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬