শিরোনামঃ
Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২
তোপধ্বনি, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর মহালছড়ি উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে মহালছড়ি মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের মনে দেশপ্রেম জাগ্রত করা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তোপধ্বনি, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬