শিরোনামঃ
Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২
প্রসীত গ্রুপকে দায়ী করেছে গণতান্ত্রিক পক্ষ; অভিযোগ অস্বীকার করে 'অভ্যন্তরীণ কোন্দল' দাবি অংগ্য মারমার।

পানছড়িতে দিনদুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা: পাহাড়ে ফের রক্তক্ষরণ

শান্ত পাহাড়ে আবারো উত্তাপ। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারিয়েছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমা। আজ শুক্রবার সকালে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সকাল তখন সাড়ে ৮টা। পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। লক্ষ্যবস্তু ছিলেন নীতিদত্ত চাকমা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাক্ত অবস্থায় নীতিদত্তকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সদর থানার ওসি মো. কায় কিসলু নিশ্চিত করেছেন যে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর পাহাড়ি রাজনীতিতে শুরু হয়েছে দোষারোপের পালা। ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই নৃশংস ঘটনার জন্য সরাসরি প্রসীত খীসার নেতৃত্বাধীন মূল ইউপিডিএফ-কে দায়ী করেছে।
তবে এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছেন ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা। তাঁর দাবি, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। এই ঘটনার সাথে ইউপিডিএফ-এর কোনো সম্পৃক্ততা নেই।

বর্তমানে নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পানছড়ির মোড়ে মোড়ে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রসীত গ্রুপকে দায়ী করেছে গণতান্ত্রিক পক্ষ; অভিযোগ অস্বীকার করে 'অভ্যন্তরীণ কোন্দল' দাবি অংগ্য মারমার।

পানছড়িতে দিনদুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা: পাহাড়ে ফের রক্তক্ষরণ

প্রকাশিত: ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬