ঝালকাঠির কৃতি সন্তানের সাফল্যে জেলাজুড়ে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ডা. জিয়াউদ্দিন হায়দার পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে গতি আনতে এবং নীতিনির্ধারণী পর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আজ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী ডা. জিয়াউদ্দিন হায়দারকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, নির্ধারিত বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ডা. জিয়াউদ্দিন হায়দারের পৈতৃক নিবাস ঝালকাঠি জেলায়। তার এই উচ্চপর্যায়ের নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। ঝালকাঠির বাসিন্দারা মনে করছেন, এই নিয়োগ শুধু ডা. হায়দারের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলার জন্য এক বিশাল গৌরব ও প্রাপ্তি।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ডা. জিয়াউদ্দিন হায়দার একজন সুপরিচিত ব্যক্তিত্ব। সংশ্লিষ্টরা আশা করছেন, তার মেধা ও দক্ষতা দেশের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডা. জিয়াউদ্দিন হায়দারের এই সাফল্য আমাদের অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। তার হাত ধরে দেশের স্বাস্থ্যসেবা আরও গতিশীল এবং আধুনিক হবে বলে আমাদের বিশ্বাস।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার এই নতুন দায়িত্ব দেশের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০১:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬