শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
বাইট্টাপাড়া আলতাফ মার্কেট মাদরাসায় চাঞ্চল্য শিক্ষক লাঞ্ছনায় ক্ষুব্ধ এলাকাবাসী, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লংগদুতে ছাত্রীর অনিয়মিত উপস্থিতির কথা বলায় শিক্ষককে পিটিয়ে জখম

রাঙামাটির লংগদু উপজেলায় এক ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় আলতাফ মার্কেট মাদরাসার এক শিক্ষককে নিষ্ঠুরভাবে মারধর করার অভিযোগ উঠেছে ওই ছাত্রীর অভিভাবকের বিরুদ্ধে।শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসার এক ছাত্রী দীর্ঘদিন ধরে ক্লাসে অনিয়মিত ছিল। পড়াশোনার মানোন্নয়ন ও ক্লাসে নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ওই ছাত্রীর অভিভাবককে বিষয়টি অবহিত করেন এবং ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে সতর্ক করেন।

অভিযোগ উঠেছে, শিক্ষকের এই দায়িত্বশীল আচরণকে ইতিবাচকভাবে না নিয়ে বরং ক্ষিপ্ত হন ওই ছাত্রীর অভিভাবক। তিনি মাদরাসায় এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে শিক্ষকের ওপর অতর্কিত শারীরিক হামলা চালান। এতে ওই শিক্ষক গুরুতর আহত হন। পরে সহকর্মী শিক্ষক ও উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত শিক্ষক অত্যন্ত মর্মাহত কণ্ঠে জানান, একজন শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের ভালো-মন্দের কথা বলা আমার দায়িত্ব। কিন্তু সেই কারণে যদি আমাকে অপমানিত ও মারধরের শিকার হতে হয়, তবে শিক্ষক সমাজের সম্মান আর কোথায় থাকে? আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। তারা অবিলম্বে দায়ী অভিভাবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

বাইট্টাপাড়া আলতাফ মার্কেট মাদরাসায় চাঞ্চল্য শিক্ষক লাঞ্ছনায় ক্ষুব্ধ এলাকাবাসী, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

লংগদুতে ছাত্রীর অনিয়মিত উপস্থিতির কথা বলায় শিক্ষককে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৪:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬