খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ (পিএসসি)-কে সংবর্ধনা দিয়েছে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত জোন কমান্ডারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসাথে মেধা ও আচরণের ভিত্তিতে নির্বাচিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ শিক্ষার্থীদের মেডেল ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সেনাবাহিনী সবসময় পাহাড়ের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে পাশে আছে। শিক্ষার্থীদের এই প্রাণচাঞ্চল্য ও মেধা আমাদের মুগ্ধ করেছে।লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ (পিএসসি), জোন অধিনায়ক।বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই ধরনের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতি শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তারা মনে করেন, জোন কমান্ডারের এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত থেকে দিনটিকে একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত করেন।
নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি 















