শিরোনামঃ
Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড রামগড়: ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসল ‘ত্রাণের চাল’ Logo ২ মাস ধরে ইউএনওহীন মহালছড়ি: অভিভাবকহীন উপজেলায় স্থবিরতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে ফেরানোর দাবিতে উত্তাল খাগড়াছড়ি: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি Logo আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা Logo রাস্তার ওপরই রাখা হচ্ছে শত শত কেরেট; ট্রাফিক আইন তোয়াক্কা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার চালকেরা। Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন আঁতাত ও চাঁদাবাজি, উত্তপ্ত রাঙ্গামাটি বিএনপি
পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ‘হাইসাব’ অবশেষে খাঁচায়।

মানিকছড়িতে পাহাড় কাটা ও জব্দকৃত পেলোডার চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার অপরাধে প্রশাসনের জব্দ করা পেলোডার চুরির দায়ে মো. আব্দুল হাই প্রকাশ হাইসাব (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি সম্পদ চুরির মতো দুঃসাহসিক এই ঘটনার পর আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মানিকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তথ্যানুযায়ী, গত ১২ এপ্রিল সকালে উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের থলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। ঘটনাস্থল থেকে পাহাড় কাটায় ব্যবহৃত একটি পেলোডার জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মংপাইপ্রু মারমার জিম্মায় রাখা হয়।

একই দিন বিকেলে জিম্মাদারের অগোচরে আসামি আব্দুল হাই ওই পেলোডারটি সরিয়ে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি থানা পুলিশসহ তাৎক্ষণিক অভিযানে নামেন। টানা তল্লাশির পর বিকেল ৫টার দিকে ডিসি পার্ক সংলগ্ন এয়াকুব ডাক্তারের বাগানের পাশ থেকে পেলোডারটি পুনরায় উদ্ধার করে এসআই বোরহান উদ্দীন জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেন।

সরকারি সম্পদ চুরি এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে গত ১৮ এপ্রিল মানিকছড়ি থানায় আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয় (মামলা নং ০৮ ও ০৯)। এর মধ্যে একটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এবং অন্যটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির মামলা। আজ গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ১নং মানিকছড়ি ইউনিয়নের বাজার এলাকা থেকে পলাতক আসামি হাইসাবকে গ্রেফতার করে।

মানিকছড়ি থানা সূত্রে জানানো হয়েছে, পাহাড় কাটা ও সরকারি নির্দেশ অমান্য করে জব্দ করা পেলোডার চুরি করা একটি গুরুতর অপরাধ। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ‘হাইসাব’ অবশেষে খাঁচায়।

মানিকছড়িতে পাহাড় কাটা ও জব্দকৃত পেলোডার চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১১:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬