শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
আইনগত কাগজপত্র ছাড়াই ভারত-মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান

বান্দরবান সীমান্তে ত্রিদেশীয় এলাকা থেকে তাঁবু ও অস্ত্রসহ ৮ সন্দেহভাজনকে আটক করেছে বিজিবি

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১৫ নভেম্বর) রাতে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানীছড়া বিওপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
‎
‎সোমবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় টহলদল। এ সময় সীমান্ত শূন্যরেখা থেকে মাত্র ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করা ওই আটজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে তাঁবু, রান্নার সরঞ্জাম, প্রচুর খাদ্যসামগ্রী এবং দা, ছুরি ও চাপাতির মতো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
‎
‎আটক ৮ জনের মধ্যে ৬ জনের ঠিকানা নিশ্চিত করা গেছে। তারা হলেন—মো. আব্দুল আহাদ (২২, ঝিনাইদহ),মো. হাসান সিহাব (২৮, বরগুনা),মো. নাহিদ হাসান আশিক (৩৩, ঢাকা),এস ইসলাম সোহেল (৩৮, ঢাকা),মো. হোসেন শরিফ (২৯, ভোলা),মো. মিনহাজুর রহমান সানি (২৬, চট্টগ্রাম)।
 
এছাড়া নিজেদের বান্দরবানের বাসিন্দা হিসেবে পরিচয় দেওয়া লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০) নামের আরও দুজনের পরিচয় ও প্রকৃত উদ্দেশ্য যাচাই করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
‎প্রেস ব্রিফিংয়ে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানিয়েছে, বৈধ কোনো পাসপোর্ট কিংবা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই সীমান্ত নিরাপত্তার এত সংবেদনশীল এলাকায় তাদের সন্দেহজনক উপস্থিতি বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

আইনগত কাগজপত্র ছাড়াই ভারত-মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান

বান্দরবান সীমান্তে ত্রিদেশীয় এলাকা থেকে তাঁবু ও অস্ত্রসহ ৮ সন্দেহভাজনকে আটক করেছে বিজিবি

প্রকাশিত: ০৪:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬