শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বাঙালি ও অ-বাঙালি ২০ জন প্রশিক্ষণার্থী আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপ্রাণী পালন প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) জোন সদরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এ সময় মেজর সাদাত মো. শাহরিয়ার শামীমসহ জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
‎
‎সমাপনী বক্তব্যে জোন কমান্ডার বলেন, গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন কেবল পরিবারের পুষ্টির চাহিদাই পূরণ করে না, বরং আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানেরও এক অনন্য মাধ্যম।
‎
‎তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে স্বল্প পুঁজিতেই লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।
‎প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকার উন্নয়নে এগিয়ে আসার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
‎
‎স্থানীয় বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন উদ্যমী প্রশিক্ষণার্থী এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। এতে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখির উন্নত পরিচর্যা, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান কৌশল এবং সফল খামার পরিচালনা বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
‎
‎সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বাঙালি ও অ-বাঙালি ২০ জন প্রশিক্ষণার্থী আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপ্রাণী পালন প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

প্রকাশিত: ০৫:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬