শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
শিশু ও পরিবারের পুষ্টি উন্নয়নে প্রকল্পের সাফল্য তুলে ধরলেন বক্তারা; ওয়াটার ম্যানেজমেন্ট কমিটিকে অনুদানের চেক ও উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাবারাংয়ের প্রকল্পের সমাপনী সভা

খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় বাস্তবায়িত একটি জীবনরক্ষাকারী প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবু দাশ।
‎
‎হেলেন কেলার ইন্টারন্যাশনালের মিল অফিসার শুভ রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে এবং জাবারাং কল্যাণ সমিতির ফিল্ড কো-অর্ডিনেটর অজিত মারমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন জাবারাংয়ের উপজেলা সমন্বয়কারী খোকন বিকাশ ত্রিপুরা।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শোভন সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
‎
‎সভায় বক্তারা দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) উন্নয়নে প্রকল্পটির বহুমুখী কার্যক্রম ও অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু ও তাদের পরিবারের পুষ্টির মানোন্নয়ন এবং স্বাস্থ্যগত সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বক্তারা উল্লেখ করেন।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকল্পের টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির হাতে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার দুটি অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর স্বাবলম্বিতা ও পুষ্টি নিশ্চিত করতে ছাগল বিতরণ এবং স্যানিটেশন অবকাঠামো হস্তান্তর করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

শিশু ও পরিবারের পুষ্টি উন্নয়নে প্রকল্পের সাফল্য তুলে ধরলেন বক্তারা; ওয়াটার ম্যানেজমেন্ট কমিটিকে অনুদানের চেক ও উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় জাবারাংয়ের প্রকল্পের সমাপনী সভা

প্রকাশিত: ০১:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬