শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৫ বান ঢেউটিন হস্তান্তর করেছে লক্ষ্মীছড়ি জোন

লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর মানবিক সহায়তা

পাহাড়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পাঠদান পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
‎
‎রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয়টির অবকাঠামোগত সংস্কার ও মেরামতের কাজে ব্যবহারের জন্য জোনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ৫ বান ঢেউটিন হস্তান্তর করা হয়। লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন ফেরদৌস আলম উপস্থিত থেকে বিদ্যালয়ের দায়িত্বশীলদের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন।
‎
‎সংশ্লিষ্টরা জানান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সংকট দূর করে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
‎
‎লক্ষ্মীছড়ি জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনীর এই সহায়তামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৫ বান ঢেউটিন হস্তান্তর করেছে লক্ষ্মীছড়ি জোন

লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর মানবিক সহায়তা

প্রকাশিত: ০৩:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬