শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
চবির প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে ২২ সদস্যের কমিটি গঠন; ১৩ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জুনায়েত কাউছারকে আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. সারোয়ার জাহান খানকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
‎
‎সম্প্রতি চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
‎
‎জিইবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদার (আঁখি) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন নবনির্বাচিত আহ্বায়ক জুনায়েত কাউছার।
‎
‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
‎দ্বিতীয় ব্যাচের মো. মনিরুল ইসলাম, চতুর্থ ব্যাচের শিপন দাশ ও আল-আমিন, পঞ্চম ব্যাচের দীপেশ দাশ, ষষ্ঠ ব্যাচের আব্দুল মুত্তালিব হাবীব ও সাইদ মো. ইমরান, সপ্তম ব্যাচের আসমাউল হোসনা ও শিশির বিন্দু ধর, অষ্টম ব্যাচের ইশতিয়াক উদ্দিন আহমেদ, নবম ব্যাচের ফাহমিদা বিনতে ওয়ালী, দশম ব্যাচের নাসরিন জাহান টুম্পা ও মো. তৌসিফ রেজা, একাদশ ব্যাচের মো. মিফতাহ মুশাফিক, দ্বাদশ ব্যাচের সরওয়ার আলম, ত্রয়োদশ ব্যাচের পূর্ণতা বড়ুয়া ও শামস্ নূর পৌষী, চতুর্দশ ব্যাচের হোসাইন মোহাম্মদ বায়েজিদ, পঞ্চদশ ব্যাচের সানজিদা নাসরিন ও সায়েদ ওসমান সাঈদ নকিব এবং ষোড়শ ব্যাচের শেখ মো. তাহমিদ।
‎
‎ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উপদেষ্টা পরিষদ:
‎সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ, গবেষণা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:
‎পূর্ণাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র: আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন সম্পন্ন করা,উপদেষ্টা পরিষদ: বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকানসহ বিভাগের আটজন জ্যেষ্ঠ অধ্যাপককে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কর্মশালা: দ্রুত সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু, আনুষ্ঠানিক ওয়েবসাইট ও তথ্যভাণ্ডার তৈরি এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা আয়োজন, বিজয় দিবস উদযাপন: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
‎
‎সভার শুরুতে বিভাগের প্রয়াত দুই শিক্ষার্থী—তৃতীয় ব্যাচের আহসান হাবীব ও নবম ব্যাচের মুরশিদা আক্তারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকপ্রস্তাব গৃহীত হয়।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

চবির প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে ২২ সদস্যের কমিটি গঠন; ১৩ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

প্রকাশিত: ০৫:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬