শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
১৯৯৩ সালের ১৭ নভেম্বর রাঙামাটির নানিয়ারচরে শান্তিবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ৩০ বছর পরও মেলেনি কোনো ন্যায়বিচার; বিচার ও পুনর্বাসনের দাবিতে সোচ্চার ভুক্তভোগী পরিবারগুলো

নানিয়ারচর গণহত্যা তিন দশকের বিচারহীনতা ও পার্বত্য বাঙালির চাপা কান্না

পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে ১৯৯৩ সালের ১৭ নভেম্বর এক কলঙ্কিত ও রক্তাক্ত অধ্যায়। রাঙামাটির দুর্গম নানিয়ারচর উপজেলায় নিরস্ত্র বাঙালি জনগোষ্ঠীর ওপর চালানো হয়েছিল ইতিহাসের এক বর্বরোচিত ও পরিকল্পিত গণহত্যা।
‎
‎দীর্ঘ তিন দশক পার হয়ে গেলেও সেই নৃশংসতার কোনো বিচার হয়নি। স্বজনহারা পরিবারগুলোর বুকফাটা আর্তনাদ আর বিচারহীনতার আড়ালে হারিয়ে যাওয়া এক করুণ ইতিহাস নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন।
‎
‎১৯৯৩ সালের ১৭ নভেম্বর, সাপ্তাহিক হাটবারের সেই দিনটিতে রক্তে ভেসে গিয়েছিল নানিয়ারচর লঞ্চঘাট এলাকা। শান্তিবাহিনীর নিয়মিত হামলা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ থেকে বাঁচতে স্থানীয় বাঙালিরা সেখানে একটি সেনা চেকপোস্ট স্থাপনের দাবি জানিয়ে আসছিল। কিন্তু উগ্রবাদী মহলের চক্রান্তে সেই দাবিকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
‎
‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সেদিন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর তৎকালীন নেতা প্রসীত বিকাশ খীসার উসকানিতে হাজার হাজার উপজাতিকে বাজারে একত্রিত করা হয়। এরপরই শান্তিবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপ্রিয় নিরস্ত্র বাঙালিদের ওপর অতর্কিত ও নারকীয় হামলা চালায়।
‎
‎এই পশুবৃত্তিমূলক হামলায় ২৬০ জনেরও বেশি নিরস্ত্র বাঙালি নিহত হন, আহত হন প্রায় দেড়শ মানুষ এবং ভস্মীভূত করা হয় শতাধিক বসতবাড়ি। নারীদের ওপর অমানবিক নির্যাতন ও গণধর্ষণের পর হত্যার মতো পৈশাচিক ঘটনাও ঘটে সেদিন। ১৩ মাসের শিশু নূর কায়েদাকে মাটিতে পিষে হত্যা এবং তার মায়ের ওপর চলা নৃশংসতা আজও মানবতাকে লজ্জা দেয়।
‎
‎পাহাড়ে কড়া সেন্সরশিপ ও নানা প্রতিকূলতার কারণে এই বিশাল ট্র্যাজেডি দীর্ঘদিন জাতীয় গণমাধ্যম ও মূলধারার ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে। ৮১ বছরের সুরুজ মিয়া কিংবা ৭৯ বছরের ফয়জ আলীর মতো বহু প্রত্যক্ষদর্শী আজও বেঁচে আছেন সেই বিভীষিকাময় স্মৃতি বুকে নিয়ে। কিন্তু দীর্ঘ ত্রিশ বছরেও গঠিত হয়নি কোনো স্বাধীন তদন্ত কমিশন, হয়নি কোনো বিচার। রাষ্ট্রের এই দীর্ঘ নীরবতা পার্বত্য বাঙালিদের আরও বেশি কোণঠাসা ও নিরাপত্তাহীন করে তুলেছে।
‎
‎ইতিহাসের এই নির্মম অধ্যায়কে ধামাচাপা দিয়ে রাখলে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। ভুক্তভোগী পরিবার ও বাঙালি প্রতিনিধিদের পক্ষ থেকে এখন জোরালোভাবে ৫টি প্রধান দাবি উত্থাপন করা হচ্ছে—স্বাধীন তদন্ত কমিশন গঠন: নানিয়ারচরসহ পাহাড়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করা, অপরাধীদের বিচার: সন্তু লারমা, প্রসীত বিকাশ খীসা ও অন্যান্য চিহ্নিত দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন: নিহত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং ভিটেমাটি হারানো পরিবারগুলোর নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার: পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সুরক্ষার জন্য পর্যাপ্ত সেনা ক্যাম্প স্থাপন ও জোরদার রাখা, ঐতিহাসিক স্বীকৃতি: এই বর্বরোচিত গণহত্যাকে জাতীয় পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা।
‎
‎পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (pcnp) খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন বলেন নানিয়ারচরের ২৬০টি তাজা প্রাণ আর পোড়া ঘরের ছাইয়ের নিচে লুকিয়ে থাকা ইতিহাস যতদিন ন্যায়বিচার না পাচ্ছে, ততদিন এই আর্তনাদ থামবে না।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

১৯৯৩ সালের ১৭ নভেম্বর রাঙামাটির নানিয়ারচরে শান্তিবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ৩০ বছর পরও মেলেনি কোনো ন্যায়বিচার; বিচার ও পুনর্বাসনের দাবিতে সোচ্চার ভুক্তভোগী পরিবারগুলো

নানিয়ারচর গণহত্যা তিন দশকের বিচারহীনতা ও পার্বত্য বাঙালির চাপা কান্না

প্রকাশিত: ০৫:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬