শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অরাজকতার প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ

মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালালে কাউকে ছাড় দেওয়া হবে না’

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত অরাজকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে এক বিশাল প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় মহালছড়ি উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
‎
‎বিক্ষোভ মিছিলটি মহালছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল সাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎সভায় বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের কোথাও কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয়ে কেউ যদি নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস বা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সঁপে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। একই সঙ্গে, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
‎
‎উক্ত প্রতিবাদ মিছিলে মহালছড়ি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অরাজকতার প্রতিবাদে খাগড়াছড়ির মহালছড়িতে বিক্ষোভ

মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালালে কাউকে ছাড় দেওয়া হবে না’

প্রকাশিত: ০১:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬