শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা
খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা

মহালছড়িতে খাদে পড়ল টমটম, আহত ৫ যাত্রীকে উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ির মহালছড়িতে একটি ব্যাটারিচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেনাবাহিনী।
‎
‎আহতরা হলেন—মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা পেরিয়ে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল নামার সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন।
‎
‎দুর্ঘটনার সময় খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়িবহর ও কাছাকাছি নিয়মিত টহলে থাকা মহালছড়ি সেনা জোনের সদস্যরা বিষয়টি দেখতে পান ও দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং বাকি তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
‎
‎মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, মহালছড়ি থেকে মাইসছড়ি সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহল ও যাতায়াতের সময় দুর্ঘটনার বিষয়টি নজরে আসামাত্র সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালান এবং আহতদের হাসপাতালে পাঠান। স্থানীয়দের নিরাপত্তায় এবং যেকোনো জরুরি ও মানবিক প্রয়োজনে সেনাবাহিনীর এমন সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা

মহালছড়িতে খাদে পড়ল টমটম, আহত ৫ যাত্রীকে উদ্ধার করল সেনাবাহিনী

প্রকাশিত: ০৭:২৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬