শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
রাঙামাটিতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক চরিত্র ও আদর্শিক মান উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার আহ্বান

রাঙামাটি ছাত্রদের নৈতিক চরিত্র গঠন ও আদর্শিক মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে রাঙামাটিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাঙামাটি শহরের বনরূপাস্থিত আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা মাদ্রাসা শাখার সভাপতি মোঃ শাওবানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম বলেন, একজন আদর্শ ছাত্রই ভবিষ্যতে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে। বর্তমান সময়ে ছাত্রদের কেবল মেধাবী হলে চলবে না, বরং তাদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে বলীয়ান হতে হবে।” তিনি উপস্থিত ছাত্রদের ইসলামী আদর্শে নিজেদের জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ ইরফানুল হক। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

রাঙামাটিতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নৈতিক চরিত্র ও আদর্শিক মান উন্নয়নের মাধ্যমে দেশ গড়ার আহ্বান

প্রকাশিত: ০৩:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬