খাগড়াছড়ির মানিকছড়িতে কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং এডহক কমিটির সভাপতি ডা. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশিষ্ট সমাজসেবক ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ,উনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন,খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. আমিরুল ইসলাম রকি,উপজেলা বিএনপির সহ-সভাপতি বারেক সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সদ্য ঘোষিত দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা উপজেলায় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তারা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যমান বিভিন্ন সংকট দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তানজিম মাহমুদকে সভাপতি, আবদুল বারেক সর্দারকে সিনিয়র সহ-সভাপতি, আরিফুল হাসান পাটোয়ারী ও মো. শাহজাহানকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. মীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মাদ্রাসার নতুন পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।




















