শিরোনামঃ
Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায়

বান্দরবান ডি‌সির সঙ্গে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সামাজিক সম্প্রীতি এবং সকল জাতিগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর জেলা কমিটির নেতৃবৃন্দ।
‎
‎সাক্ষাতকালে নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সৌহার্দ্য জোরদার এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আস্থা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও অ-বাঙালি সকল জাতিসত্তার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। অত্র অঞ্চলে টেকসই শান্তি নিশ্চিত করতে সব পক্ষকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।
‎
‎সৌজন্য সাক্ষাতে সিএইচটি সম্প্রীতি জোটের বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক অংসিংথোয়াই মারমা, মুখপাত্র উম্মে সাথী, যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন এবং সদস্য সচিব উথোয়াইমি মারমা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সম্প্রীতির ধারা অক্ষুণ্ণ রাখতে এবং অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর সহাবস্থান গড়ে তুলতে তাদের অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন।
‎
জনপ্রিয় সংবাদ

পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি

বান্দরবান ডি‌সির সঙ্গে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ০৭:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬