শিরোনামঃ
Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ Logo খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসথেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২ Logo হৃদ্‌যন্ত্রে পাঁচটি রিং, লিভার সিরোসিসে বিপর্যস্ত মোস্তফা: বাঁচতে চান সমাজের সহায়তায় Logo বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিন: শারীরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত প্রার্থীরা Logo বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

পাহাড়ের শিক্ষার্থীদের জন্য বড় খবর: রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হবে হোস্টেল

পার্বত্য জেলা রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে এবং আবাসন সংকট নিরসনে এক বড় উদ্যোগ নিতে যাচ্ছে জেলা পরিষদ। জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
‎
‎আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
‎
‎বক্তব্যে দীপন তালুকদার বলেন, পাহাড়ি দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া অন্যতম প্রধান বাধা আবাসন সংকট। যদি শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করা যায়, তবে প্রত্যন্ত এলাকার বহু শিক্ষার্থীর শিক্ষার আলো পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। তাই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে হোস্টেল স্থাপনের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
‎
‎তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল ভবন বা হোস্টেল নির্মাণই শেষ কথা নয়; শিক্ষার গুণগত মান উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও পরিষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও কার্যক্রম গতিশীল রাখতে জেলা পরিষদের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। তিনি বিদ্যমান সমস্যা সমাধান করে শিক্ষার মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময়কালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের নানা সংকট ও সুপারিশ তুলে ধরেন।
‎
‎পার্বত্য এই জেলায় শিক্ষার এমন নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে তা পাহাড়ের ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাবে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

পাহাড়ের শিক্ষার্থীদের জন্য বড় খবর: রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হবে হোস্টেল

প্রকাশিত: ০২:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬