শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
‎
‎রোববার (৮ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‎
‎পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা অর্পণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী।
‎
‎কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের মাঝে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতা বজায় রাখার ওপর জোর দেন বক্তারা। সমবায়ের মূল চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে কাজ করলেই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎কাপ্তাই (রাঙামাটি) থেকে মো. জয়নাল আবেদীনের পাঠানো তথ্যে— নিউজ ডেস্ক।
‎
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ

কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’

প্রকাশিত: ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬