শিরোনামঃ
Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের Logo বরকল থানা ও দুই পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি আব্দুর রকিব: জনবান্ধব পুলিশিংয়ে জোর Logo সশস্ত্র বাহিনী দিবসে নানিয়ারচর জোনের প্রীতিভোজ: আস্থা ও সম্প্রীতির বার্তা Logo রিচার্জ প্রতারণা ও মাদকসহ যুবক আটক, আদালতে সোপর্দ

কাপ্তাইয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালসার মোটরসাইকেল জব্দ

চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে রাইখালী বাজার থেকে মাদকসহ এক যুবক আটক; পলাতক অপর সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত।
‎
‎রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মো. হাবিবুল ইসলাম মামুন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে ঝিনু আচার্য্যের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
‎
‎চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই রুপম চন্দ্র সেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাইখালী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কাজীরপাড়া টেকের মোড় থেকে রাইখালী বাজারের দিকে মোটরসাইকেলে করে আসা এক যুবকের দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ১১ পিস গোলাপি রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ‘চট্ট-মেট্রো-ল-১৫-০১৮৯’ নম্বরের দেড় লাখ টাকা মূল্যের কালো রঙের পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
‎
‎পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃত মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে থাকা পলাতক অপর সহযোগীর নাম মোজাহেরুল ইসলাম (৪৩) বলে জানা গেছে। তাঁর বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের দক্ষিণ কোদালা এলাকায়। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে খুচরা বিক্রির উদ্দেশ্যে তাঁরা যাচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় আটক মো. হাবিবুল ইসলাম মামুন ও পলাতক মোজাহেরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’

কাপ্তাইয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালসার মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬