শিরোনামঃ
Logo দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান
টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়তে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণে গুরুত্বারোপ

মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি প্রণয়ন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে ‘গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎
‎মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান।
‎
‎কর্মশালায় মূল বিষয়বস্তুর ওপর বিশদ আলোচনা করেন ‘বেইট’-এর জিআইএস অ্যানালিস্ট ধরনী চাকমা। তিনি ডিজিটাল ম্যাপিং বা জিআইএস প্রযুক্তির মাধ্যমে কীভাবে গ্রামীণ সড়কগুলোর সঠিক তথ্য যাচাই ও অগ্রাধিকার ভিত্তিতে টেকসই রোড নেটওয়ার্ক গড়ে তোলা যায়, তা তুলে ধরেন।
‎
‎বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে পরিকল্পিত ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। জিআইএস-ভিত্তিক এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে সড়ক নির্মাণে দ্বৈততা কমবে এবং প্রকৃত গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আসবে।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, মানিকছড়ি থানার প্রতিনিধি, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ঠিকাদার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা স্থানীয় সড়ক নেটওয়ার্কের তথ্য যাচাইকরণে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
‎
জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে খাগড়াছড়ি আসছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা

টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়তে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণে গুরুত্বারোপ

মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬