শিরোনামঃ
Logo পর্যটনকে সহজ করতে বানালো ‘Travela’ অ্যাপ Logo রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন Logo নেটওয়ার্ক পেতে গাছের মগঢালে উঠলেন প্রধান শিক্ষক, দুর্গম পাহাড়ে অনলাইন হাজিরার ভোগান্তি Logo মানিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মকর্তা সুপন চাকমার মৃত্যু Logo নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ Logo নিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ Logo রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন Logo চাঁদার দাবিতে অস্ত্রের মুখে জিম্মি ১৬ শ্রমিক, গুইমারায় ইউপিডিএফের নির্মম মারধর Logo খাগড়াছড়িতে স্টার্টআপ ও ইনোভেশন শোকেসিং’-এ বাজিমাত: উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় ‘টিম চুলুবুলু’ Logo শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
বিজিবি হাসপাতালের সামনে দুর্ঘটনা, বাস ফেলে চালক ও হেলপার উধাও

গুইমারায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: চালকসহ ৩ জন গুরুতর আহত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ ২৫ মার্চ দুপুরে গুইমারা বিজিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী লোকাল বাস যার নাম্বার চট্র-মেট্রো-জ ১১-০১৭৬ এবং বিপরীত দিক থেকে আসা অর্থাৎ গুইমারা থেকে জালিয়াপাড়াগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই লোকাল বাসের চালক ও হেলপার গাড়িটি রাস্তায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় আহতরা হলেন: মোঃ শহীদুল ইসলাম (ইজিবাইক চালক), ঠিকানা: হাফছড়ি, রেখা আক্তার, ঠিকানা: কালাপানি, হাফছড়ি, মাহমুদা বেগম, ঠিকানা: কালাপানি, হাফছড়ি। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে গুইমারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী (সরওয়ার) জানান:
আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

জনপ্রিয় সংবাদ

পর্যটনকে সহজ করতে বানালো ‘Travela’ অ্যাপ

বিজিবি হাসপাতালের সামনে দুর্ঘটনা, বাস ফেলে চালক ও হেলপার উধাও

গুইমারায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: চালকসহ ৩ জন গুরুতর আহত

প্রকাশিত: ০২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬