মোজাম্মেল যুব প্রধান ও আবু নাছের উপ-যুব প্রধান মনোনীত; খাগড়াছড়ি ইউনিটের উপস্থিতিতে ১৫ সদস্যের কমিটি গঠন

মানবতার সেবায় নতুন উদ্যম রামগড় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় মানবিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা যুব ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রামগড় উপজেলা প্রেস ক্লাব হল রুমে আয়োজিত এক সমন্বয় সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির শীর্ষ পদগুলো হলো-যুব প্রধান মোঃ মোজাম্মেল হোসেন, উপ-যুব প্রধান ১মোঃ আবু নাছের, উপ-যুব প্রধান ২মোঃ নুরুল হক জনি, সভার কার্যক্রম ও অতিথিবৃন্দ।

উপ-যুব প্রধান ১ মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান আল-আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপ-যুব প্রধান ১ আবদুল্লাহ্ আল নোমান সহ জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান আবছার হোসেন, গিয়াস উদ্দিন ও মো. মাসুদ রানা সহ সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ।

রামগড় যুব রেড ক্রিসেন্ট সদস্যরা কেবল দুর্যোগেই নয়, বরং বাল্যবিবাহ রোধ, রক্তদান, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। নতুন কমিটির হাত ধরে এই সেবামূলক কাজ আরও বেগবান হবে।

সামাজিক উন্নয়নে রামগড় যুব ইউনিটের ভূমিকা
আলোচনায় বক্তারা সংগঠনের বহুমুখী কার্যক্রম তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য-প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া প্রদান। রক্তদান কর্মসূচি ও বস্ত্র বিতরণ।বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা।

খাগড়াছড়ি জেলা ইউনিটের যুব প্রধান আল-আমিন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং শপথের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৪:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬