রাঙামাটি সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নজর কেড়েছে কলেজ শাখা ছাত্রদল। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা প্রদান করেন সংগঠনের নেতা-কর্মীরা।
পরীক্ষার্থীদের দুশ্চিন্তামুক্ত রাখতে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ তথ্য ও সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে রাখার জন্য বিশেষ বুথ পরিচালনা করা হয়। তীব্র গরমের কথা মাথায় রেখে আগতদের মাঝে বিনামূল্যে:
ঠান্ডা কোমল পানীয় ও খাওয়ার স্যালাইন,কলম, চকলেট ও ডেস্ক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের কথা চিন্তা করে কলেজ প্রাঙ্গণে আরামদায়ক বসার সুব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা অভিভাবকরা ছাত্রদলের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সেবামূলক কার্যক্রমে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন:ফারুক আহমেদ সাব্বির,সভাপতি, রাঙামাটি জেলা ছাত্রদল,আলী আকবর সুমন, সাধারণ সম্পাদক, রাঙামাটি জেলা ছাত্রদল,মোঃ ওমর মোরশেদ, সভাপতি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল,শরিফুল ইসলাম শাকিল,সাধারণ সম্পাদক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল,এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর শাহ ও সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাইমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং সাধারণ মানুষের সেবা ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ইতিবাচক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি 















