বিজিবির অভিযানে ফার্মেসি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার; মাদক নির্মূলে কঠোর ব্যবস্থার দাবি স্থানীয়দের

লংগদুতে ‘বাবা’ সেবনকালে ছাত্রদল নেতাসহ ২ জন আটক তাৎক্ষণিক বহিষ্কার

রাঙ্গামাটির লংগদুতে ইয়াবা সেবনরত অবস্থায় এক ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের একটি ফার্মেসি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসিতে বসে মাদক সেবন চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা (স্থানীয়ভাবে ‘বাবা’ নামে পরিচিত) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- শামীম (২৬)গুলশাখালী ইউনিয়ন ছাত্রদল সভাপতি,মোকসেদুল (৩০) চৌমুহনী বাজারের স্থানীয় ফার্মাসিস্ট।স্থানীয়দের দাবি, আটককৃতদের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে উপজেলা ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজির আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শামীমকে ছাত্রদলের সকল পদ ও পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

লংগদু থানা পুলিশ জানিয়েছে, বিজিবি ইয়াবাসহ আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল (রবিবার) তাদের আদালতে প্রেরণ করা হবে।

এলাকার সচেতন সমাজ এই অভিযানে স্বস্তি প্রকাশ করলেও ক্ষোভ প্রকাশ করেছেন মাদকের বিস্তার নিয়ে। তাদের মতে, কেবল গ্রেপ্তার নয়, বরং মাদকের মূল উৎস ও সরবরাহকারীদের চিহ্নিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৩:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬