ব্যবসায়িক বিরোধ ও চোরাচালান বিরোধী অবস্থানের কারণে ফাঁসানোর চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

ষড়যন্ত্রের শিকার দাবি করে সংবাদ সম্মেলন বরকলে জামায়াত নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ

রাঙামাটির বরকলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার সেক্রেটারি মো. রবিউল ইসলাম। আজ শনিবার রাঙামাটি শহরের একটি পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় করতে তথ্য বিকৃত করে এই মামলা সাজানো হয়েছে।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজির মামলা’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়, যা প্রকৃতপক্ষে সত্য নয়। তিনি দাবি করেন, ছোট হরিণার ব্যবসায়ী মোজাম্মেল হক সাইবার আদালতে যে মামলাটি করেছেন, সেটিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজির মামলা হিসেবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন-আরটিভির জেলা প্রতিনিধি মো. ইয়াছিন রানা সোহেলের সাথে হোয়াটসঅ্যাপে কথা হওয়া সত্ত্বেও সংবাদে বলা হয়েছে যে তাকে পাওয়া যায়নি। এটি তথ্য গোপনের শামিল, মামলায় তাকে এবং বাদীকে একই এলাকার বাসিন্দা হিসেবে দেখানো হলেও, বাদীর স্থায়ী ঠিকানা মূলত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতকানিয়ায়,বাদী মোজাম্মেল হকের সাথে প্রায় আড়াই বছর আগে ব্যবসায়িক সম্পর্ক চুকে গেলেও, সেই বিরোধের জেরে এখন হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে সোচ্চার হওয়ার কারণেই একটি প্রভাবশালী মহল তাকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াত নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। রবিউল ইসলাম প্রশাসনকে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়ে গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০১:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬