১ কেজি গাঁজাসহ আটককৃতদের আদালতে প্রেরণ; জনমনে স্বস্তি

মহালছড়িতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ির মহালছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে যৌথবাহিনী। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন নারী ও দুই পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬১ ইবি মহালছড়ি জোন সদরের বিজিতলা আর্মি ক্যাম্পের একটি টহল দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়- মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা,সদর ইউনিয়নের কলাবাজার এলাকা,আটককৃতদের পরিচয় অভিযানে মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে মোট ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন:মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮),শানু আক্তার (৩০),সুখি আক্তার (১৮),জাহাঙ্গীর আলম (৫০)।

উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের রাতেই মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকাগুলোতে মাদক কারবারের নেপথ্যে এই চক্রটি সক্রিয় ছিল বলে স্থানীয়দের অভিযোগ। যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতে এই ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

১ কেজি গাঁজাসহ আটককৃতদের আদালতে প্রেরণ; জনমনে স্বস্তি

মহালছড়িতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০২:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬