শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
তোপধ্বনি, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর মহালছড়ি উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে মহালছড়ি মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের মনে দেশপ্রেম জাগ্রত করা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তোপধ্বনি, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬