শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পাহাড়ী সম্প্রদায়ের পাশে লক্ষীছড়ি জোন

লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী’ ২০২৬ উপলক্ষে উৎসবের আনন্দ ভাগ করে নিতে স্থানীয় পাহাড়ী সম্প্রদায়কে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন কর্তৃক এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।লক্ষীছড়ি জোন সদরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন আয়োজক কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি।

জানা গেছে, লক্ষীছড়ি, বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন পূজা ও উৎসব উদযাপন কমিটিকে তাদের বর্ণাঢ্য র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার বলেন, বিজু ও সাংগ্রাই উৎসব পাহাড়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। এই উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং স্থানীয়দের সাথে সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্থানীয়রা জানান, এ ধরনের সহযোগিতা সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পাহাড়ী সম্প্রদায়ের পাশে লক্ষীছড়ি জোন

লক্ষীছড়িতে বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহযোগিতা

প্রকাশিত: ১১:০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬