শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
দুর্গম এলাকায় দুপুরের মধ্যেই ঝুলে যায় তালা, ব্যাহত শিক্ষা কার্যক্রম; ক্ষুব্ধ সচেতন মহল ও অভিভাবকরা।

দুপুরে বন্ধ স্কুল, বিকেলেও উড়ছে জাতীয় পতাকা মানিকছড়ির ফকিরনালা প্রাথমিকে শিক্ষার আলো নাকি শুভঙ্করের ফাঁকি

দুপুর গড়াতেই স্কুল ঘরে ঝুলছে তালা। শিক্ষক-শিক্ষার্থীদের কারো দেখা নেই চারপাশ জুড়ে। অথচ বিদ্যালয়ের শূন্য আঙ্গিনায় ঠিকঠাকই উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুপুরের মধ্যেই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত ‘ফকিরনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’।

আজ ১৭ই মে রবিবার, যথানিয়মে বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও দুপুরের মধ্যেই অঘোষিতভাবে ছুটি দিয়ে দেওয়া হয় ফকিরনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিয়ম অনুযায়ী বিকেল পর্যন্ত পতাকা উত্তোলিত থাকার পর তা নামানোর কথা থাকলেও, স্কুল বন্ধ হওয়ার পরও বিকেল পাঁচটা পর্যন্ত পতাকা উড়তে দেখেন স্থানীয়রা।

স্থানীয় শিক্ষার্থীদের ও প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুলটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষকরা প্রায়শই নিজেদের ইচ্ছামতো দুপুরের মধ্যেই শিক্ষা কার্যক্রম শেষ করে চলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল কখন খোলে আর কখন বন্ধ হয়, তার কোনো ঠিক নেই। শিক্ষকরা ঠিকমতো না আসলে আমাদের ছেলেমেয়েরা কী শিখবে, স্কুল ফাঁকি দেওয়ার এই অভিনব চিত্র সামনে আসতেই পুরো উপজেলা জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্কুল বন্ধ থাকা সত্ত্বেও বিকেল পর্যন্ত পতাকা ওড়ার এই ঘটনাটির পর প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিয়ে।

সচেতন মহলের মতে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে প্রাথমিক শিক্ষার গুণগত মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তড়িঘড়ি করে স্কুল বন্ধ করে দেওয়ার এই সংস্কৃতি পাহাড়ের প্রান্তিক শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং দায়িত্বে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্গম ফকিরনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই “পতাকা রহস্য” এবং অকালে স্কুল বন্ধের নেপথ্যে আসল কারণ কী, তা খতিয়ে দেখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

দুর্গম এলাকায় দুপুরের মধ্যেই ঝুলে যায় তালা, ব্যাহত শিক্ষা কার্যক্রম; ক্ষুব্ধ সচেতন মহল ও অভিভাবকরা।

দুপুরে বন্ধ স্কুল, বিকেলেও উড়ছে জাতীয় পতাকা মানিকছড়ির ফকিরনালা প্রাথমিকে শিক্ষার আলো নাকি শুভঙ্করের ফাঁকি

প্রকাশিত: ১২:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬