শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী নানা কর্মসূচি

মঙ্গললোকের স্নিগ্ধ আলোয় আলোকিত হোক মানবজীবন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মতিথি।

‎কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এবং মঙ্গললোকের স্নিগ্ধ আলোয় আলোকিত হউক মানবজীবন—সনাতনী ধর্মীয় এই মর্মবাণীকে অন্তরে ধারণ করে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

‎গত ৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচি ও ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মহালছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এবং সর্বস্তরের সনাতনী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটিজুড়ে ছিল আনন্দঘন উৎসবের আমেজ।

উষালগ্নের মাহেন্দ্রক্ষণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পূজার্চনা, মঙ্গলারতী ও হোমযজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল মহালছড়ির দক্ষিণা কালী মন্দির থেকে শুরু হওয়া এক বর্ণিল ও রঙিন মঙ্গল শোভাযাত্রা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি ও উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি মহালছড়ি বাজার ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে গীতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সন্ধ্যায় মঙ্গলারতী, পূজার্চনা এবং ধূপ-ধূনা ও মোমবাতি জ্বালিয়ে পুরো পূজামণ্ডপ ও প্রাঙ্গণ আলোকসজ্জায় সাজানো হয়।

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে মহালছড়ি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীসহ দেশ ও জাতির সুখ, শান্তি এবং কল্যাণ কামনা করে এক শুভেচ্ছা বাণী ও অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী নানা কর্মসূচি

প্রকাশিত: ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬