শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ‎

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদী জীবিকা নিশ্চিত করতে অভিনব ও প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন।

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের স্থায়ী উপার্জনের পথ সুগম করতে পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্য টুনি মারমাকে শহীদ লেফটেন্যান্ট মুশফিক স্কুলের শিক্ষিকা এবং উক্যক্ষচিং মারমাকে গুইমারা সেনা হাসপাতালে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার বেকার যুবকদেরও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেনাবাহিনী।

‎সেনাবাহিনীর এই দূরদর্শী ও মানবিক পদক্ষেপ দুর্দিনে থাকা পরিবারগুলোর মাঝে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আশার আলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের যেকোনো প্রান্তে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রিয়জন হারানোর গভীর শোকের মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছেন ক্ষতিগ্রস্ত স্বজনরা। স্থানীয় জনসাধারণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ‎

প্রকাশিত: ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬