শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি বৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মো. আরিফুল হক।

‎মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী একযোগে আয়োজিত এই বৃত্তির প্রথম ধাপের পরীক্ষা রাঙামাটিতেও বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর পৃষ্ঠপোষকতায় এবং সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষায় রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ৪র্থ থেকে ৮ম শ্রেণি এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ৬৪২ জন শিক্ষার্থী অংশ নেয়।

‎পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় সুধীজন। কেন্দ্র প্রধান রনতোষ মল্লিক জানান, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। আর কেন্দ্র সচিব মো. ইব্রাহিম ও হল সুপার মো. হাসান উদ্দীন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হয়েছে।
‎আনন্দ প্রকাশ করেছে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরাও। তাদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিয়মিত পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে দারুণভাবে সাহায্য করে।

‎শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে প্রতিবছরই দেশব্যাপী এ ধরনের মহতী উদ্যোগ চালিয়ে যাচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। রাঙামাটিতেও এর সফল বাস্তবায়ন স্থানীয় শিক্ষাঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ০৫:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬